শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সোমবার এ কর্মসূচি পালন করা হবে।
১৯ মার্চ দলের ষষ্ঠ কাউন্সিলের পর বিএনপির প্রথম রাজনৈতিক কর্মসূচি হতে যাচ্ছে এই বিক্ষোভ সমাবেশ।
গতবছরের ২৩
জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার ঘটনায় দায়ের
বিশেষ ক্ষমতা আইনের মামলায় বুধবার খালেদাসহ ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জারি করে আদালত।
বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে
রিজভী বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ
মিথ্যা-বানোয়াট মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
“সরকারের
এই ঘৃণ্য উদ্যোগের বিরুদ্ধে, বিরোধী দল ও দলের চেয়ারপারসনকে পর্যদুস্ত
করার বিরুদ্ধে বিএনপি সোমবার সারাদেশে মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ পালন
করবে।”
এসময় কর্মসূচি সফল করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
Subscribe to:
Post Comments (Atom)







0 comments:
Post a Comment