• put your amazing slogan here!

    মাদারীপুরে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ


    মাদারীপুরে দুই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৮ জন।
    বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ও ১০টার দিকে মোস্তফাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটমাঝি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কুন্তিপাড়া সরকারি বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়াচ্ছিলেন। এ নিয়ে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী বাবুল আক্তার ও স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান দর্জির সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় গ্রুপের ৮ জন আহত হয়েছেন।
    এদিকে সকাল ১০টার দিকে মোস্তফাপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুদ্দুস মল্লিকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী সমর্থকের বোমা ফাটিয়ে হামলা চালায়। এ সময় বোমার আঘাতে ১০ জন আহত হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে দুজনকে পাঠানো হয়েছে।
    ব্যালট বাক্স ছিনতাইয়ের কারণে ঘটমাঝি ইউনিয়নের ৬, ৭ ও ৯ নং কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এ ছাড়া বাকি ইউনিয়নগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।
    - See more at: http://bangla.thereport24.com/article/151267/index.html#sthash.IaTaYxfl.XqdKNiHj.dpuf

    0 comments:

    Post a Comment

     

    Meet The Author

    Experience

    About Me